Posts

শীতের দিনে কষ্ট করে ওযুর ফজিলত জেনে নিন । অসুবিধা ও কষ্ট সত্ত্বেও পরিপূর্ণরূপে ওযূ করার ফযীলত

Image
কষ্ট সত্ত্বেও পরিপূর্ণভাবে ওযূ করার ফযীলত কষ্ট সত্ত্বেও পরিপূর্ণভাবে ওযূ করার ফযীলত আমাদের মধ্যে অনেকেই আছেন, যারা ভালভাবে ওযূ করে না। আর ঠান্ডার দিন আসলে তো কোন কথাই নাই । শীতের সময় ওযূর ভয়ে অনেকে নামায পড়তে চায় না । তাই আজকে আমাদের আলোচনার বিষয় অসুবিধা ও কষ্ট সত্ত্বেও পরিপূর্ণরূপে ওযূ করার ফযীলতঃ তো চলুন এ বিষয়ে নবীজীর একটি সহীহ হাদিস জেনে নেই। আবূ হুরাইরাহ্(রাঃ) থেকে বর্ণিতঃ রসূলুল্লাহ্‌(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমি কি তোমাদের এমন কাজ জানাবো না, যা করলে আল্লাহ (বান্দার) পাপরাশি দূর করে দেন এবং মর্যাদা বৃদ্ধি করেন? লোকেরা বলল, হে আল্লাহর রসূল! আপনি বলুন। তিনি বললেনঃ অসুবিধা ও কষ্ট সত্ত্বেও পরিপূর্ণরূপে ওযূ করা, মাসজিদে আসার জন্যে বেশি পদচারণা করা এবং এক সালাতের পর আর এক সালাতের জন্যে প্রতীক্ষা করা; আর এ কাজগুলোই হল সীমান্ত প্রহরা। (সহীহ মুসলিমঃ-৪৭৫;  ই.ফা. ৪৭৮; ই.সে. ৪৯৪) হাদিসটি থেকে আমরা সহজে অনুধাবন করলাম যে অসুবিধা ও কষ্ট সত্ত্বেও পরিপূর্ণরূপে ওযূ করার ফযীলত কত বড়। মহান আল্লাহ আমাদের সবাই বোঝার ও মানার তৌফিক দান করুন (আমিন) আমাদের আরো পোষ্ট পড়ুনঃ  জ...

যারা আমার আয়াত সমূহকে মিথ্যা বলেছে তাদেরকে আমি এমন পদ্ধতিতে পর্যায়ক্রমে ধ্বংসের দিকে নিয়ে যাব যে, তারা জানতে ও পারবে না

Image
মহান আল্লাহ সূরা আরাফের ১৮২ ও ১৮৩ নম্বর আয়াতে বলেন, আর যারা আমার আয়াত সমূহকে মিথ্যা বলেছে তাদেরকে আমি এমন পদ্ধতিতে পর্যায়ক্রমে ধ্বংসের দিকে নিয়ে যাব যে, তারা জানতে ও  পারবে না। আমি তাদের ঢিল দিচ্ছি ।  আমার কৌশল অব্যর্থ ।  ব্যাখ্যাঃ আমি তাদেরকে এমনভাবে ক্রমে ক্রমে ধ্বংসের দিকে নিয়ে যাই যে, তারা জানতেও পারে না।’ অর্থাৎ যারা কাফির আল্লাহ তা‘আলা তাদেরকে দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য ও আরাম আয়েশের মাধ্যমে অবকাশ দেন তবে আখিরাতে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। ইবনু কাসীর (রাঃ) বলেন, এর অর্থ হল তাদের জন্য জীবিকার দরজাসমূহ খুলে দেয়া হয় এবং পার্থিব সুখ সমৃদ্ধি বৃদ্ধি করে দেয়া হয়। শেষ পর্যন্ত এর দ্বারা প্রভাবিত হয় এবং ধারণা করে যে, তাদের এ অবস্থা চিরকাল থাকবে। (তাফসীর ফাতহুল মাজীদ) অর্থাৎ দুনিয়াতে রিযিক ও জীবনোপকরণের ভাণ্ডার তাদের জন্য উন্মুক্ত করে দিবেন। ফলে তারা মনে করবে যে, তারা যা করে চলছে তা গ্রহণযোগ্য। এভাবেই তারা প্রতারিত হতে থাকবে। অবশেষে আল্লাহ তাদেরকে পাকড়াও করবেন। [ইবন কাসীর] অন্য আয়াতেও এসেছে, “অতঃপর তাদেরকে যে উপদেশ দেয়া হয়েছিল তারা যখন তা ভুলে গেল তখন আমরা তাদের জন্...

বহু জ্বীন ও মানুষ এমন আছে যাদেরকে আমি জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি। সূরা আরাফঃ ১৭৯

Image
সুরা আরাফের ১৭৯ নং আয়াতে মহান আল্লাহ তায়ালা বলেন, আর এটি একটি অকাট্য কথা যে, বহু জ্বীন ও মানুষ এমন আছে যাদেরকে আমি জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি। তাদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে তারা উপলব্ধি করে না।  তাদের চোখ আছে কিন্তু তা দিয় তারা দেখে না। তাদের কান আছে কিন্তু তা দিয়ে তারা শোনে না। তারা পশুর মত বরং তাদের চাইতে অধম। তারা চরম গাফলাতির মধ্যে হারিয়ে গেছে।  (সূরা আরাফঃ-১৭৯) ব্যাখ্যাঃ এখানে আল্লাহ তায়ালা বোঝাতে চেয়েছেন  যে আমি মানুষকে হাত পা,চোখ,কান,হৃদয় দিয়েছি কিন্তু বেকুফরা এগুলোর যথাযথ ব্যাবহার করেনি এবং নিজেদের অসৎ কাজের বদৌলতে শেষ পর্যন্ত তারা জাহান্নামের ইন্ধনে পরিণত হয়েছে। এখানে জাহান্নামে যাওয়ার জন্য জাহান্নামী নিজেই দায়ী। কেননা সে আল্লাহর দেয়া চোখ কান হৃদয় তার বিরুদ্ধে (খারাপ কাজে) ব্যাবহার করেছে। আমাদের আরো পোষ্ট পড়ুনঃ  জুমু‘আর দিনে প্রত্যেক বয়ঃপ্রাপ্ত পুরুষের ওপর গোসল করার প্রতি বিশেষ গুরুত্বারোপ সুলাইমান (আঃ) এর বাহিনী ও পিপীলিকার ঘটনা সুলাইমান (আঃ) এর জীবনে উল্লেখযোগ্য ৪টি ঘটনাবলী | ন্যায় বিচারের ঘটনা | পিপীলিকার ঘটনা | হুদহুদ পাখির ঘটনা | রাণ...