Posts

Showing posts with the label Namaz

জুমু‘আর দিনে প্রত্যেক বয়ঃপ্রাপ্ত পুরুষের ওপর গোসল করার প্রতি বিশেষ গুরুত্বারোপ

Image
জুমু‘আর দিনে  প্রত্যেক বয়ঃপ্রাপ্ত পুরুষের ওপর গোসল করার প্রতি বিশেষ গুরুত্বারোপ আমরা অনেকেই জুমার দিনে গোসল করতে চাই না । আমরা অনেকে না জেনে এই ভূলটি করে থাকি । শুক্রবার দিনে নবীজী (সাঃ) গোসলের প্রতি তাগিদ দিয়েছেন । তবে যদি কেউ কারণ বশত গোসল না করে, তাহলে কোন সমস্যা নেই । নিচে হাদিসে তা আমরা দেখতে পাব। তবে গোসল করা উত্তম। তো চলুন এ সম্পর্কে  হাদিস গুলো জেনে নিই। আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ তোমাদের কেউ জুমু‘আর সলাতে আসতে মনস্থ করলে সে যেন গোসল করে।  (সহীহ মুসলিম-১৮৩৬; ই.ফা. ১৮২১, ই.সে. ১৮২৮) আবূ হুরাইরাহ্‌ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একদা জুমু‘আর দিন ‘উমার ইবনুল খাত্ত্বাব (রাঃ) লোকদের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন। তখন ‘উসমান ইবনু ‘আফ্‌ফান (রাঃ) প্রবেশ করেন। ‘উমার (রাঃ) তার প্রতি ইঙ্গিত করে বলেন, লোকদের কি হল যে, তারা আযানের পরও (মাসজিদে আসতে) বিলম্ব করে। ‘উসমান (রাঃ) বলেন, হে আমীরুল মু'মিনীন ! আমি আযান শোনার পর ওযূ করা ছাড়া অতিরিক্ত আর কিছু করিনি, অতঃপর এসে পৌছেছি। ‘উমার (রাঃ) বলেন, ওযূও ...

রাসূল (সাঃ) জুম্মার নামাযে কোন রাকাতে কোন সূরা পড়তেন । জেনে নিন হাদিসের আলোকে

Image
জুমু‘আর দিন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি পাঠ করতেন   রাসূলুল্লাহ (সাঃ) কখনো জুমআর নামাযের প্রথম রাকাতে “সূরা জুমুআ” এবং দ্বিতীয় রাকাতে “সূরা মুনাফিকুন” পড়তেন।  কখনো “সূরা মুনাফেকুন” এর বদলে  “সুরা গাশিয়াহ” পড়তেন। আবার কখনো প্রথম রাকাতে “সূরা আলা” এবং দ্বিতীয় রাকাতে “সূরা গাশিয়াহ” পড়তেন। উবায়দুল্লাহ ইবনু আবূ রাফি’ (রহঃ) থেকে বর্ণিতঃ মারওয়ান আবূ হুরায়রাহ্‌ (রাঃ)-কে প্রশাসক নিয়োগ করলেন ..... পূর্বোক্ত হাদীসের অনুরূপ। তবে অধস্তন বর্ণনাকারী হাতিম (রহঃ)-এর বর্ণনায় আছে, তিনি প্রথম রাক‘আতে সূরাহ্‌ আল জুমু‘আহ্‌ এবং দ্বিতীয় রাক‘আতে “ইযা- জা-আকাল মুনাফিকূন” (সূরা আল মুনাফিকূন) পাঠ করেন। ‘আবদুল আযীয (রহঃ)-এর রিওয়ায়াতে সুলায়মান ইবনু বিলাল (রহঃ)-এর রিওয়ায়াতের অনুরূপ।  (সহিহ মুসলিম ১৯১২; ই.ফা. ১৮৯৭, ই.সে. ১৯০৪)   নু’মান ইবনু বাশীর (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দু’ ঈদের সলাতে ও জুমু‘আর সলাতে “সাব্বিহিস্‌মা রব্বিকাল আ’লা-“ ও “হাল আতা-কা হাদীসুল গ-শিয়াহ্‌” সূরাদ্বয় পাঠ করতেন। বর্ণনাকারী বলেন, ঈদ ও জুমু‘আহ্‌ এক...